শহীদ মীর মুগ্ধ দাবায় ফাহাদ অপরা‌জিত চ্যাম্পিয়ন

শহীদ মীর মুগ্ধ স্মৃ‌তি উন্মুক্ত র‌্যা‌পিড রে‌টিং দাবা প্রতি‌যো‌গিতায় ৯ ম্যাচে ৮.৫ প‌য়েন্ট পে‌য়ে আন্তর্জা‌তিকমাস্টার ফাহাদ রহমান অপরা‌জিত চ্যাম্পিয়ন এবং তাহ‌মিদুল হক ৮ প‌য়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন।

এদিকে ৭.৫ প‌য়েন্ট সংগ্রহ ক‌রে টাইব্রেকিং‌ পদ্ধতির মাধ্যমে জা‌বেদ আল আজাদ তৃতীয়, অনতা চৌধু‌রী চতুর্থ ও স্বর্না‌ভো চৌধু‌রী পঞ্চম স্থান লাভ করেন।

অপরদিকে ৭ প‌য়েন্ট নিয়ে টাইব্রেকিং‌ পদ্ধতিতে ষষ্ঠ থে‌কে দশম হ‌য়ে‌ছেন যথাক্রমে ফি‌দেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডি‌ডেটমাস্টার মো. আবু হা‌নিফ, ফি‌দেমাস্টার মোহাম্মদ জা‌ভেদ, দ্বীন মোহাম্মদ স্বপন এবং দে‌লোয়ার হো‌সেন।

তবে বি‌ভিন্ন ক্যাটাগ‌রি‌তে পুরস্কার পেয়েছেন আইয়ান রহমান, সংগ্রাম দাশ, ফারুক ম‌ল্লিক, মো. রা‌ব্বি হো‌সেন, ক্যান্ডি‌ডেটমাস্টার সো‌হেল চৌধু‌রী, আনোয়ার হো‌সেন দুলাল, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সা‌জিদ, ঐতিহ্য বড়ুয়া, নারী ক্যান্ডি‌ডেটমাস্টার ওয়া‌রিসা খুশবু, ওয়া‌রিসা হায়দার এবং আলিশা হায়দার।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১৮৪ জন অংশগ্রহণ ক‌রেন। বিজয়ীদের পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য নিয়ামুল চেস একা‌ডে‌মি নিউইয়র্ক এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের যৌথ আয়োজ‌নে ১১ এপ্রিল ‌বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশনের হলরু‌মে ‌দিনবাপী শহীদ মীর মুগ্ধ স্মৃ‌তি উন্মুক্ত র‍্যাপিড রে‌টিং দাবা প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের কার্যনির্বাহী সদস্য রাহাত হোসেন।