বঙ্গবন্ধু জাতীয় দাবা শুরু : নিয়াজকে রুখে দিলেন অনত
বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে গতবারের জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, রানারআপ বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ও বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় জয় পেয়েছেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু…
