প্রবীণ দাবাড়ু আল মাহমুদ আর নেই
সাবেক জাতীয় দাবাড়ু বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ৩১ ডিসেম্বর শুক্রবার সকালে তিনি রাজধানী ঢাকায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল মাহমুদ সত্তর-নব্বই দশকের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। তিনি জাতীয় দাবা, প্রথম বিভাগ দাবা লিগ ও দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।…
