জিয়া শীর্ষে, সুব্রত হারালো রিফাতকে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৪৬তম জাতীয় প্রিমিয়ার দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৬.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। এদিকে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। অপরদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ তৃতীয়স্থানে রয়েছেন। তবে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন…
