chessbangladesh.com

নিয়াজ মোরশেদ-এর আজ জন্মদিন

উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এর আজ (১৩ মে) জন্মদিন। ১৯৬৬ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। নিয়াজ ছোটবেলা পড়াশোনার পাশাপাশি দাবার প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। সেই আগ্রহ থেকেই তিনি চৌষট্টি খোপের দাবার জমিনের সঙ্গে সখ্য গড়ে তোলেন। নিয়াজ ৯ বছর বয়সে জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১২ বছর বয়সেই তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় দাবাড়ুদের…

বিস্তারিত পড়ুন

তৃণমূল প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাদ পড়লো সম্ভাবনাময় দাবা

তৃণমূল প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাদ পড়লো সম্ভাবনাময় দাবাবিশেষ সংবাদদাতাচেসবিডি.কমঢাকা : ১৩ মে ২০১৯ তৃণমূল থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে আগামীতে আন্তর্জাতিক পর্যায় থেকে সাফল্য তুলে আনার যে পরিকল্পনা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সেই পরিকল্পনা থেকে বাদ পড়েছে সম্ভাবনাময় দাবা। দাবার মতো সম্ভাবনাময় ডিসিপ্লিন তৃণমূল পর্যায়ের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাদ পড়লেও এ…

বিস্তারিত পড়ুন

পয়েন্ট খোয়ালেন দুই জিএম

পয়েন্ট খোয়ালেন দুই জিএমক্রীড়া প্রতিবেদকচেসবিডি.কমঢাকা : ১০ মে ২০১৯ মরহুম ডা. আবুল কাশেম চৌধুরী আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ‘এ’ ক্যাটাগরিতে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ‘বি’ ক্যাটাগরিতে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া শীর্ষে রয়েছেন। ‘এ’ ক্যাটাগরির সপ্তম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।…

বিস্তারিত পড়ুন

আসাদের চমকে হেরে গেলেন লাভলু

আসাদের চমকে হেরে গেলেন লাভলুক্রীডা প্রতিবেদকচেসবিডি.কমঢাকা : ৫ মে ২০১৯ মরহুম ডা. আবুল কাশেম চৌধুরী আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ‘এ’ ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান টানা দুই জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। দেড় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন।…

বিস্তারিত পড়ুন

১৫ মে থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ

১৫ মে থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ ক্রীডা প্রতিবেদকচেসবিডি.কমঢাকা : ৫ মে ২০১৯ আগামী ১৫ মে থেকে ওয়ালটন ৩৯তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে।যাদের বয়স ১ জানুয়ারি-২০১৯ এর মধ্যে ২০ বছরের কম তারাই ওপেন ও বালিকা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের ১৩ মে’র মধ্যে এন্ট্রি ফি ও বয়সের প্রত্যয়নপত্রসহ বাংলাদেশ দাবা ফেডারেশন…

বিস্তারিত পড়ুন