chessbd.com

ভিয়েতনামে ফাহাদ পঞ্চম

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-২ টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে পঞ্চম হয়েছেন। ফাহাদ ৯ ম্যাচে ২টি জয় পেয়েছেন। ড্র করেছেন ৬টি ম্যাচ। তবে ১টি ম্যাচ হেরে যান। আজ ১৫ জানুয়ারি বুধবার নবম রাউন্ডে ফাহাদ স্বাগতিক ভিয়েতনামের আন্তর্জাতিকমাস্টার দাও খোয়াং দাইয়ের সাথে ড্র করেন। টুর্নামেন্টে শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার…

বিস্তারিত পড়ুন

দুই গ্র্যান্ডমাস্টারকে জিততে দিলেন না ফাহাদ

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-২ টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অষ্টম রাউন্ড শেষে ৪.৫ পয়েন্ট অর্জন করেছেন। আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে সপ্তম রাউন্ডে ফাহাদ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সাথে ড্র করেন। বিকালে অষ্টম রাউন্ডে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার নগুয়েন ভান হাইয়ের সাথে ড্র করেন।

বিস্তারিত পড়ুন

গ্র্যান্ডমাস্টার জনকে রুখে দিলেন ফাহাদ

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-২ টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ষষ্ঠ রাউন্ড শেষে ৩.৫ পয়েন্ট পেয়েছেন। আজ ১৩ জানুয়ারি সোমবার সকালে ষষ্ঠ রাউন্ডে ফাহাদ দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিকমাস্টার লি জুনহাইয়কের সাথে ড্র করেন। এদিকে প্রথম রাউন্ডের স্থগিত ম্যাচটিতে বিকেলে ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার পল জন গোমেজের সাথে ড্র করেন।

বিস্তারিত পড়ুন

হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ফাহাদ

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-২ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। পঞ্চম রাউন্ড শেষে ৪ ম্যাচে ২.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। আজ ১২ জানুয়ারি রোববার সকালে চতুর্থ রাউন্ডে ফাহাদ ভিয়েতনামের ফিদেমাস্টার দিন নো কিয়েতকে এবং বিকালে পঞ্চম রাউন্ডে ভারতের জানি কুশালকে পরাজিত করেন। এর আগে দ্বিতীয় রাউন্ডে তিনি শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়েনানগে রানিনদু দিলশানের সাথে ড্র করেন। কিন্তু…

বিস্তারিত পড়ুন

নতুন পাঠ্যবইতে রানী হামিদ

নতুন পাঠ্যবইতে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদের খেলোয়াড়ী জীবনের কৃতিত্বের কথা তুলে ধরা হয়েছে। সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘স্পোর্টস পার্সোনালিটি’ লেসনে দেশবরেণ্য এই দাবাড়ুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রানী হামিদ ছাড়াও নতুন পাঠ্যবইতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির খেলোয়াড়ি জীবনের কৃতিত্বের কথা তুলে ধরা হয়েছে। ২০১৩…

বিস্তারিত পড়ুন