ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ
আগামী ১-১১ অক্টোবর আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াড বোর্ডে গড়াতে যাচ্ছে। এ আসরে বাংলাদেশও অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলেন ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, মো. সাজিদুল হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। দলের সঙ্গে ট্রেইনার হিসেবে যাচ্ছেন আবু সুফিয়ান শাকিল। বাংলাদেশ দাবা ফেডারেশনে…
