শেখ রাসেল স্কুল দাবা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় শেখ রাসেল স্কুল দাবা প্রতিযোগিতা ২৩ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হয়েছে।

যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদউল্যা সভাপতিত্ব করেন।

চারটি গ্রুপে বিভিন্ন স্কুলের ৩২২ জন ছাত্র-ছাত্র প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দুইদিনব্যাপী অনুষ্ঠানরত প্রতিযোগিতার সকল গ্রুপের প্রথম হতে পঞ্চম রাউন্ডের খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউযন্ডের খেলা শেষে কেজি হতে পঞ্চম শ্রেনীর ছাত্র গ্রুপে পূর্ণ ৫ পয়েন্ট করে নিয়ে রায়ান রশিদ মুগ্ধ, আজরাফ আনান ও রিদওয়ান রব্বানী মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। কেজি হতে পঞ্চম ছাত্রী গ্রুপে ওয়ারসিয়া খুশবু ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে তালিকায় শীর্ষে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে জপারিন তাসনিম, আরিশা হোসেন তুবা, জোয়েনা মেহেবিশ ও মারুফা ফেরদৌসী মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এদিকে ষষ্ঠ হতে দশম শ্রেনীর ছাত্রদের গ্রুপে ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ মো. আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মো. সাজিদুল হক ও মোহাম্মদ সাকের উল্লাহ। ষষ্ঠ হতে দশম শ্রেনীর ছাত্রীদের গ্রুপে ওয়াদিফা আহমেদ ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন এবং সাড়ে চার পয়েন্ট নিয়ে জান্নাতুল ফেরদৌসী দ্বিতীয়স্থানে রয়েছেন।

২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টা হতে সকল গ্রুপের ষষ্ঠ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।