জাতীয় পর্যায় আলো ছড়াচ্ছেন চট্টলার লুবাবা

মোরসালিন আহমেদ (সৌজন্যে : পাক্ষিক ক্রীড়াজগত, ১৬ আগস্ট ২০২৩) চৌষট্টি খোপের দাবার জমিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় এক সময় চট্টলার ইয়াসমিন বেগম ও তনিমা পারভীন আলো ছড়িয়েছেন। এবার তাদের উত্তরসূরী হয়ে আলো ছড়াতে শুরু করেছেন উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এ ছাত্রী ইতোমধ্যে জেলা পর্যায় তাঁর শ্রেষ্ঠত্ব মেলে…

বিস্তারিত পড়ুন

ওয়ালটন-বিএসপিএ দাবায় মোরসালিন অপরাজিত চ্যাম্পিয়ন

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৩ দাবা টুর্নামেন্টে চেসবিডি.কম এর সম্পাদক মোরসালিন আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৫ ম্যাচে ৪.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান। এদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বিএসপিএ সদস্য আশরাফুর রহমান মুরাদ রানারআপ এবং তৃতীয় হয়েছেন জাহিদ মুনীর। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস…

বিস্তারিত পড়ুন

সুব্রত অপরাজিত চ্যাম্পিয়ন

মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে অনত চৌধুরী রানারআপ ও আবজিদ রহমান তৃতীয়স্থান লাভ করেন। অপরদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চতুর্থ হয়েছেন। তবে ৫ পয়েন্ট সংগ্রহ করে এগারো জন খেলোয়াড়…

বিস্তারিত পড়ুন

জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। জিয়া ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। কিন্তু একই পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ। জিয়া ও জাভেদ উভয়ের অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ে জিয়া চ্যাম্পিয়ন ও জাভেদ রানার-আপ হয়েছেন। এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ৫ জন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে…

বিস্তারিত পড়ুন

জিয়া শীর্ষেই, জাভেদ দ্বিতীয়স্থানে

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৭.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। তবে ৭ পয়েন্ট পেয়ে এককভাবে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ। এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে ৩ জন তৃতীয়স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়। অপরদিকে ৬ পয়েন্ট…

বিস্তারিত পড়ুন