বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ আজ শুরু
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব ছাড়াই বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ আজ (১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে। ১১টি দলের অংশগ্রহণে এ আসরের উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম। গতকাল (৩১ জানুয়ারি) বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অংশগ্রহণকারী দলসমূহের নম্বর ড্র ও টেকনিক্যাল মিটিং অনুষ্ঠিত হয়।…
