ভিয়েতনামে ১০ জনের মধ্যে নিয়াজ ৫ম, ফাহাদ ৮ম

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় ১০ জনের মধ্যে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৫ম এবং আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ম হয়েছেন। ভিয়েতনামের হ্যানয় শহরে আজ ৪ ডিসেম্বর সোমবার নবম তথা শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ অস্ট্রেলিয়ার ফিদেমাস্টার লুই ইউয়ির সঙ্গে ড্র করেন। তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিকমাস্টার এ আর ইলামপাথির কাছে হেরে যান। উল্লেখ্য গ্র্যান্ডমাস্টার…

বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কায় নীড়ের হার, ওয়ালিজার জয়

ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ফিদেমাস্টার মনন রেজা নীড় পরাজয়ের মুখ দেখলেও নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা জয় পেয়েছেন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ ৪ ডিসেম্বর সোমবার সকালে সপ্তম রাউন্ডে বালিকা বিভাগে ওয়ালিজা স্বাগতিক শ্রীলঙ্কার পিওমানথি সায়ুমি ভিমানসাকে পরাজিত করেন। কিন্তু বালক বিভাগে নীড় একই দেশের আন্তর্জাতিকমাস্টার তিলকারত্মের কাছে হেরে যান। উল্লেখ্য সপ্তম রাউন্ড শেষে নীড় এবং…

বিস্তারিত পড়ুন

নেপালে মিনহাজ রানারআপ

নেপালের হেতাউদা কাপ এশিয়ান ওপেন দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন। এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন চতুর্থ, বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ষষ্ঠ ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ সপ্তম এবং ৬ পয়েন্ট নিয়ে বিমানের ফিদেমাস্টার নাইম হক একাদশ…

বিস্তারিত পড়ুন

ভিয়েতনামে নিয়াজ-ফাহাদের পয়েন্ট ভাগাভাগি

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছেন। ভিয়েতনামের হ্যানয় শহরে আজ রোববার সকালে সপ্তম রাউন্ডে নিয়াজ মোরশেদ স্বাগতিক ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সাথে ড্র করেন এবং ফাহাদ একই দেশের ফিদেমাস্টার পাম ত্রান গিয়া ফুকের কাছে হেরে যান। বিকালে অষ্টম রাউন্ডে…

বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কায় নীড়-ওয়ালিজার হার

ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় এবং নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা কেউই জয় নিয়ে বোর্ড ছাড়তে পারলেন না। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ ৩ ডিসেম্বর রোববার ষষ্ঠ রাউন্ডে বালক বিভাগে নীড় স্বাগতিক শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভার কাছে ও বালিকা বিভাগে ওয়ালিজা একই দেশের গুনাসেকোরা হেসারার কাছে হেরে যান। এর ফলে ৬…

বিস্তারিত পড়ুন