ফের এককভাবে শীর্ষে তাহসিন

বাংলাদেশ আনসারের ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে ৬.৫ পয়েন্ট নিয়ে ফের এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।

অপরদিকে ৫.৫ পয়েন্ট করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী ও কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ তৃতীয় স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ শুক্রবার অষ্টম রাউন্ডে ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, আন্তর্জাতিকমাস্টার আবু শুফিয়ান শাকিল ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, অনত চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, মোহাম্মদ শাকের উল্লাহ ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম স্বর্নাভো চৌধুরীকে, আবু হুরায়রা সৌরব রায়ান রশিদ মুগ্ধকে, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন ফয়সাল হোসেনকে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ মো. নাসির উদ্দিনকে, অমিত বিক্রম রায় তাশরিক সায়হান শানকে, যদুনাথ বিশ্বাস ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারকে, এমএম জহিরুল ইসলাম নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, ক্যান্ডিডেটমাস্টার টুটুল ধর নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেক শেখ রাশেদুল হাসানকে, মো. শরীফুজ্জামান তানভীর আলমকে, মো. ইফতেখার আলম মো. ফয়েজুল ইসলামকে ও মোহাম্মদ সুলতান এসএম কোতায়বা বিপ্লবকে পরাজিত করেন।

তবে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, মো. রতন আলী আফনান জারিফ হকের সাথে ও আসাদুজ্জামান আহাদ ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীর সাথে ড্র করেন। সুদীপ কান্তি দে সিয়াম চৌধুরীর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

আগামীকাল ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩-৩০টায় একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।