ওপেন বিভাগে ৯ জন ও নারী বিভাগে ৪ জন শীর্ষে

বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে দ্বিতীয় রাউন্ড শেষে ৯ জন পূর্ণ দুই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, শ্রীলঙ্কার ফিদেমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন, নেপালের ফিদেমাস্টার রূপেস জয়সুয়াল, ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ ও মো….

বিস্তারিত পড়ুন

টপ সিডেড তনিমাকে হারিয়ে লঙ্কান সানুদুলার চমক

বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই হোটেল পূর্বানীতে লঙ্কান নারী ক্যান্ডিডেটমাস্টার সানুদুলা দাহামদি (১৬৭৭) নারী বিভাগের টপ সিডেড নারী ফিদেমাস্টার তনিমা পারভীনকে (১৯৬১) হারিয়ে চমক দেখিয়েছেন। এদিকে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকেও (১৮০০) পরাজিত করে চাঞ্চল্য সৃষ্টি করেন লঙ্কান আবেসিংহে জনন্দানি (১৪৬৮)। অপরদিকে নীলাভা চৌধুরী (১৬২৮) স্বদেশী নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে (১৯৪৮) হারিয়ে কৃতিত্ব দেখান। এছাড়া…

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু এশিয়ান জোন দাবা আজ শুরু

ফিদে বিশ্বকাপ দাবা-২০২৩ ও ফিদে বিশ্বকাপ নারী দাবা-২০২৩ এর কোয়ালিফায়িং বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ আজ মঙ্গলবার থেকে পূর্বানী হোটেলে শুরু হচ্ছে। এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরির্দশক ড. বেনজীর আহমেদ। এ বছর এশিয়ান জোন-৩.২ দাবা চ্যাম্পিয়নশিপে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ওপেন বিভাগে…

বিস্তারিত পড়ুন

ইন্টারন্যাশনাল আরবিটার থেকে এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজার

ইন্টারন্যাশনাল আরবিটার ও ফিদে লেকচারার হারুন অর রশিদ বাংলাদেশের পঞ্চম দাবা সংগঠক হিসেবে ফিদে থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজারের খেতাব পেয়েছেন। মাস দুয়েক আগে অনলাইনে ইন্টারন্যাশনাল অর্গানাইজারের খেতাব পাওয়ার জন্য ফিদের একটি সেমিনারে হারুন অর রশিদ অংশ নিয়েছিলেন। বুধবার ফিদে থেকে জানানো হয়েছে এই খেতার প্রাপ্তির খবর। এর আগে এই খেতাব অর্জন করেছিলেন টিটু খান, মাহমুদা হক,…

বিস্তারিত পড়ুন

সুব্রত অপরাজিত চ্যাম্পিয়ন

মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে অনত চৌধুরী রানারআপ ও আবজিদ রহমান তৃতীয়স্থান লাভ করেন। অপরদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চতুর্থ হয়েছেন। তবে ৫ পয়েন্ট সংগ্রহ করে এগারো জন খেলোয়াড়…

বিস্তারিত পড়ুন