হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা প্রতিযোগিতায় আগের (১৯ মার্চ) দিন প্রথম রাউন্ডে ড্রয়ের মুখ দেখলেও আজ (২০ মার্চ) দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
ভিয়েতনামের হ্যানয় শহরে তিনি কালো ঘুঁটি নিয়ে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিকমাস্টার সেতইয়াকি আজারইয়া জোদির কাছে পরাজিত হয়েছেন।
এর ফলে ২ ম্যাচে ফাহাদের সংগ্রহ অর্ধ পয়েন্ট।
