কনিষ্ঠতম ভারতীয় দাবাড়ু হিসাবে কী কীর্তি গড়ল দিল্লির কন্যা
ভারতীয় দাবায় নজির গড়ল পাঁচ বছরের আরিণী লাহোটী। কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে দাবার তিন ফরম্যাটেই ফিদে রেটিং পেল দিল্লির কন্যা। ক্লাসিক্যাল, র্যাপিড ও ব্লিটজ- তিন ফরম্যাটেই রেটিং পেয়েছে আরিণী। ক্লাসিক্যালে ১৫৫৩, র্যাপিডে ১৫৫০ ও ব্লিটজে ১৪৯৮ পয়েন্ট পেয়েছে সে। এত কম বয়সে ভারতের আর কোনও দাবাড়ুর তিন ফরম্যাটে রেটিং নেই। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম আরিণীর।…
