বিশ্বকাপ দাবার ফাইনালে হাম্পিও

দিব্যা দেশমুখ ভারতের প্রথম নারী দাবাড়ু হিসেবে বিশ্বকাপ দাবার ফাইনালে উঠার পর এবার স্বদেশী কোনেরু হাম্পিও ফাইনালে উঠলেন।

এর ফলে বিশ্বকাপ দাবায় প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন দুই ভারতীয় দাবাড়ু।

কিছু দিন আগেই পুরুষদের দাবায় বিশ্বজয় করেছেন ডি গুকেশ। এবার নারী বিশ্বকাপের খেতাবও ভারতে আসা এখন সময়ের অপেক্ষা।

সেমিফাইনালে হাম্পি এবং লি তিংজির দু’টি ক্যাসিক্যাল গেম ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় সেমিফাইনাল।

টাইব্রেকারের প্রথম দু’টি র‌্যাপিড গেমও ড্র হয়। এরপর তৃতীয় র‌্যাপিড গেম জিতে এগিয়ে যান তিংজি। তবে চাপের মুখেও হাল ছাড়েননি হাম্পি। চতুর্থ র‌্যাপিড গেম জিতে সমতা ফেরান হাম্পি।

টাইব্রেকারের শেষ দু’টি ব্লিটজ গেমে বাজিমাত করেন হাম্পি। দু’টি গেমই তিনি জিতে নেন।

উল্লেখ্য প্রথম ভারতীয় হিসাবে ফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছিলেন দিব্যা। দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে ওঠার নজির গড়লেন হাম্পি।