ভারতীয় ১৯ বছরের দিব্যা বিশ্বকাপের ফাইনালে

ভারতের প্রথম নারী দাবাড়ু হিসেবে বিশ্বকাপ দাবার ফাইনালে উঠেছেন দিব্যা দেশমুখ। ১৯ বছরের এ তরুণী সেমিফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন চীনের তান ঝংজিকে হারিয়ে এ নজির গড়েছেন।

দিব্যা প্রথম পর্বের সেমিফাইনালে বিশ্বের চার নম্বর ঝংজির সঙ্গে কালো ঘুঁটি নিয়ে ড্র করেছিলেন। তবে সেমিফাইনালে দ্বিতীয় লেগে দিব্যা সাদা ঘুঁটি নিয়ে কিস্তিমাত করেন।

এর আগে দিব্যা কোয়ার্টার ফাইনালে হারিয়ে ছিলেন স্বদেশী দ্রোণাভল্লি হরিকাকে।

বিশ্বকাপ দাবার বাছাইপর্বে দুরন্ত ফর্মে ছিলেন এই ভারতীয় দাবাড়ু।