জাতীয় নারী দাবার বাছাইপর্ব শুরু

জাতীয় নারী দাবার বাছাইপর্বখ্যাত ৪৩তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে আটদিনব্যাপী এ আসরে ৩ জন নারী ফিদেমাস্টার ও ৭ জন নারী ক্যান্ডিডেটমাস্টারসহ রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলার ৬৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

উদ্বোধানী দিনে প্রথম রাউন্ডে ৩১ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয় লাভ করেছেন। তারা হলেন নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার, আফরিন জাহান মুনিয়া, নুশরাত জাহান লিজা, দিলারা জাহান নূপুর, জান্নাতুল প্রীতি, জিনাত আক্তার শাহনাজ, তাসফিয়া তাহসিন প্রিমা, খন্দকার আনিকা মাওলা, মানতাসা মৌমি মিম, তৃনা দেবনাথ, তাবাসসুম সাদিয়া শাহজাহান, আছিয়া সুলতানা, জোয়েনা মেহবিশ, সানজিদা সাকিব, ফাইরোজ জারিফা সৈয়দা, নাজমিন আক্তার, রায়েনা হাসান, জান্নাতুল মাওয়া মৌরী, খন্দকার আনিশা আমিন, আফরা তাকিয়া, শেখ তাপসি তাহুরা, আয়শা সিদ্দিীকা ও তাহিরা তাহসিন।

প্রথম রাউন্ডে খুশবু শামীমা আক্তার মুক্তাকে, ওয়ালিজা আতিয়া তাকওয়াকে, দিবা রেশমা আলমকে, ইভা জারিন তাসমিনকে, জান্নাতুল সিদরাতুল মুনতাহাকে, আলো সৈয়দা মাইশা মাহফুজকে, লুবাবা সানজিদা খানম মিতুলকে, মুনিয়া আদরি দত্তকে, নূপুর ফাইরোজ তাহসিন তানিশাকে, প্রীতি গুলশান আরা আজমুনকে এবং ওয়ারিসা হোসনে আরা বেগমকে পরাজিত করেন।

তবে মারুফা ফেরদৌসী নীলাভার সাথে ড্র করেন। তাসনিম কাজী অপূর্বের বিরুদ্ধে, লিজা ডোরিন সোওরুপা হালদার ইন্দিরার বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছেন।

আসর শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ জন আসন্ন জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন।

উল্লেখ্য গতবারের চ্যাম্পিয়ন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, গতবারের রানারআপ নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ সরাসরি চূড়ান্ত পর্বে খেলবেন।