পরাগই শীর্ষে, দ্বিতীয়স্থানে নাইম-সাকলাইন

ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৩.৫ পয়েন্ট নিয়ে পন পাওয়ার রাউন্ড রবিন চেস টুর্নামেন্টের শীর্ষে অবস্থান করছেন।

তবে ৩ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ফিদেমাস্টার নাইম হক।

এদিকে ২.৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল তৃতীয় এবং ২ পয়েন্ট পেয়ে ভারতের শুভ্রজিৎ দে চতুর্থস্থানে রয়েছেন।

আজ ১৭ আগস্ট রোববার নারায়ণগঞ্জ রূপায়ন টাউনে পন পাওয়ার চেস ক্লাবের হল রুমে চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে এবং ফিদেমাস্টার নাইম হক শুভ্রজিৎ দে এর সাথে ড্র করেন।

কিন্তু ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের শুভংকর মাইতিকে, ফিরোজ আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেনকে এবং রায়ান রশিদ মুগ্ধ নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে পরাজিত করেন।

আগামীকাল ১৮ আগস্ট সোমবার সকাল ১০টায় একই ভেন্যুতে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।