খুশবুর সঙ্গে শীর্ষে উঠে এলো আলো ও তাসনিম

৪৩তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাজনিম এবং কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো।

এদিকে ৪ পয়েন্ট নিয়ে ৬ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, বরিশালের জান্নাতুল প্রীতি, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার, তাসফিয়া তাহসিন প্রিমা, তাবাসসুম সাদিয়া শাহজাহান ও আছিয়া সুলতানা।

আজ ১৭ আগস্ট রোববার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পঞ্চম রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজার সাথে এবং নারী ক্যান্ডিডেটমাস্টার ওমানিয়া বিনতে ইউসুফ লুবাবা জান্নাতুল প্রীতির সাথে ড্র করেন।

তবে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ক্যান্ডিডেটমাস্টার নীলিভা চৌধুরীকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম নারী ক্যান্ডিডেটমাস্টার ইসরাত জাহান দিবাকে, তাবাসসুম সাদিয়া শাহজাহান নুশরাত জাহান লিজাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার মাহতাশা মৌমী মিমকে, তাসপিয়া তাহসিন প্রীমা শামীমা আক্তার মুক্তাকে, আছিয়া সুলতানা দিলারা জাহান নূপুরকে, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা জোয়েনা মেহবিশকে, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস আফরা তাকিয়াকে, ফাইরোজ জারিয়া সৈয়দা আফরিন জাহান মুনিয়াকে, জিন্নাত আক্তার শাহনাজ শামীমা আক্তার সেনজুতিকে ও খন্দকার অনিকা মাওলা নুশরাত হাসান নাবাকে পরাজিত করেন।

আগামীকাল ১৮ আগস্ট সোমবার ষষ্ঠ রাউন্ডের খেলা বিকেল ৩টায় একই ভেন্যুতে শুরু হবে।