বিশ্ব যুব দাবা অলিম্পিয়াডে FIDE-1 টিম চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক দাবার ইতিহাসে ব্যারানকুইলা শহর এক নতুন অধ্যায় রচনা করেছে। ১৬ থেকে ২৩ আগস্ট ২০২৫ পর্যন্ত কলম্বিয়ার ক্যারিবীয় রাজধানী দাবা জগতের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। যেখানে অনূর্ধ্ব-১৬ বিশ্ব যুব দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল- একটি অবিস্মরণীয় ইভেন্ট যেখানে পাঁচটি মহাদেশের ৪৫টিরও বেশি প্রতিনিধি দল একত্রিত হয়েছিল।

আট দিন ধরে দাবা বোর্ডে খেলার কৌশল, প্রতিভা এবং স্বপ্নে পরিপূর্ণ ছিল। ঘড়ির কাঁটার টিকটিক, একাগ্রতার নীরবতা এবং প্রতিটি পদক্ষেপের আবেগ ব্যারানকুইলাকে যুব দাবার এক সত্যিকারের মন্দিরে রূপান্তরিত করেছিল।

চূড়ান্ত ফল

FIDE-1 টিম অপরাজিত চ্যাম্পিয়ন। ৯ ম্যাচে টানা ৯ জয় পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে।

উজবেকিস্তান ৭টি জয় আর ২টি ড্র নিয়ে রানার্সআপ হয়েছে ।

কাজাখস্তান-২ দল ৭টি জয়ের বিপরীতি ২টি হার নিয়ে তৃতীয় স্থান লাভ করে।