পন পাওয়ার রাউন্ড রবিন চেস টুর্নামেন্টে ৬ ম্যাচ শেষে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগের সঙ্গে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে নাইম হকও শীর্ষে উঠে এসেছেন।
আজ ১৮ আগস্ট সোমবার নারায়ণগঞ্জ রূপায়ন টাউনে পন পাওয়ার চেস ক্লাবের হল রুমে সকালে পঞ্চম এবং বিকেলে ষষ্ঠ রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়।
পঞ্চম রাউন্ডে পরাগ নাইমের কাছে হেরে গেলেও ষষ্ঠ রাউন্ডে নাইম ভারতের শুভংকর মাইতির সঙ্গে ড্র করেন।
আগামীকাল ১৯ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় একই ভেন্যুতে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।
