বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ৪৩তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ৬.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।
তবে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন দ্বিতীয়স্থানে অবস্থান করছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও বরিশালের জান্নাতুল প্রীতি।
এদিকে পাঁচ পয়েন্ট নিয়ে ৮ জন যথাক্রমে নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, নুশরাত জাহান লিজা, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার, জিন্নাত আক্তার শাহনাজ ও খন্দকার অনিকা মাওলা তৃতীয়স্থানে রয়েছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ১৯ আগস্ট সপ্তম রাউন্ডে তাসনিম খুশবুকে, ইভা প্রীমাকে, নীলাভা মিমকে, দিবা আছিয়াকে, জান্নাতুল তাবাসসুমকে, লিজা জারিনকে, ওয়ারিসা তৃনাকে ও অনিকা নাজমাকে পরাজিত করেন।
কিন্তু ওয়ালিজা ও জান্নাতুল এবং আলো ও জিন্নাত এক অপরের সঙ্গে ড্র করেন।
আগামীকাল ২০ আগস্ট বুধবার অষ্টম রাউন্ডের খেলা বিকেল ৩টায় একই ভেন্যুতে শুরু হবে।
