৪৩তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম।
এদিকে ৫ পয়েন্ট করে নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও বরিশালের জান্নাতুল প্রীতি দ্বিতীয়স্থানে অবস্থান করছে।
আজ ১৮ আগস্ট সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ষষ্ঠ রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু নারী ক্যান্ডিডেটমাস্টার নুসরাত জাহান আলোকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দারকে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা আসিয়া সুলতানাকে, জান্নাতুল প্রীতি তাবাসসুম সাদিয়া শাহজাহানকে পরাজিত করেন।
তবে নারী ক্যান্ডিডেটমাস্টার নীলিভা চৌধুরী তাসফিয়া প্রিমার সাথে ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস ইসরাত জাহান দিবার সাথে ড্র করেন।
আগামীকাল ১৯ আগস্ট মঙ্গলবার সপ্তম রাউন্ডের খেলা বিকেল ৩টায় একই ভেন্যুতে শুরু হবে।
