৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

প্রথম রাউন্ড শেষে ২৪ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয় পেয়েছেন। প্রথম ম্যাচে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস আফনান জারিফ হককে, ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া শেখ রাশেদুল হাসানকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিরোজ আহমেদকে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধানকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার টুটুল ধরকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ মো. নাসির উদ্দিনকে, ফিদেমাস্টার নাইম হক সিয়াম চৌধুরীকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ যদুনাথ বিশ্বাসকে, অনত চৌধুরী মো. রতন আলীকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, অমিত বিক্রম রায় ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ আবু হুরায়রা সৌরভকে, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু মো. শরীফুজ্জামানকে, তানভীর আলম ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ গোলাম মোস্তফা ভূঁইয়াকে, স্বনাভো চৌধুরী ফয়সাল হোসেকে, এমএম জহিরুল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ আসাদুজ্জামান আহাদকে, মোহাম্মদ শাকের উল্লাহ মো. জাকির হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিুদল হক সুলতান বায়েজিদ আমিনকে, তাশরিক সায়হান শান মো. ফয়াজুল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন হামিদুল হককে ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ মো. ইফতেখার আলমকে পরাজিত করেন।

উল্লেখ্য ৪৯তম জাতীয় দাবা ‘বি’ চ্যাম্পিয়নশিপে ৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম হতে চতুদশস্থানপ্রাপ্ত খেলোয়াড়, ২১০০ এবং উপরের স্ট্যান্ডার্ড রেটিংপ্রাপ্ত খেলোয়াড়, ঢাকা জোনের ১৫ জন, চট্টগ্রাম জোনের ৫ জন, খুলনা ও বরিশাল জোনের ৪ জন, রাজশাহী ও রংপুর জোনের ৪ জন, সিলেট ও ময়মনসিংহ জোনের ৩ জন, জাতীয় নারী চ্যাম্পিয়ন, নারী আন্তর্জাতিকমাস্টার, জাতীয় জুনিয়র ও বালিকা অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নসহ ৫৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

আগামীকাল ৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩-৩০টায় দ্বিতীয় রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।