৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে ১০ জন পূর্ণ দুই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, অনত চৌধুরী এবং ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ।
আজ ৬ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে দ্বিতীয় রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া স্বনাভো চৌধুরীকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল মোহাম্মদ শাকের উল্লাহকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম তাশরিক সায়হান শানকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনকে, অনত চৌধুরী নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন এমএম জহিরুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, রায়ান রশিদ মুগ্ধ সদীপ কান্তি দেকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী মো. সুলতানকে, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার এসএম কোতায়বা বিপ্লবকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান সিয়াম চৌধুরীকে, যদুনাথ বিশ্বাস ফিদেমাস্টার মোহাম্ম্দ আব্দুল মালেককে, গোলাম মোস্তফা ভূঁইয়া মো. রতন আলীকে, মো. ইফতেখার আলম আবু হোরায়রা সৌরভকে, আফনান জারিফ হক মো. শরীফুজ্জামানকে, শেখ রাশেদুল হাসান ফয়সাল হোসেনকে, ফিরোজ আহমেদ আসাদুজ্জামান আহাদকে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ মো. সুলতান বায়েজিদ আমিনকে, ক্যান্ডিডেটমাস্টার টুটুল ধর মো. ফয়জুল ইসলামকে এবং মো. নাসির উদ্দিন হামিদুল হককে পরাজিত করেন।
অমিত বিক্রম রায় ফিদেমাস্টার নাইম হকের সাথে এবং তানভীর আলম ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগের সাথে ড্র করেন। ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধান মো. জাকির হোসেনের বিরুদ্ধে ওয়াক ওভার পান।
তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল ৭ সেপ্টেম্বর রোববার বিকেল ৩-৩০টায় একই স্থানে শুরু হবে।
