৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ৪ জন খেলোয়াড় ৫.৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।
এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে ৫ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ এবং সাধারণ বীমার ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ।
অপরদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে ৬ জন খেলোয়াড় তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসের আহমেদ ও ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, অনত চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ও কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ।
আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ মো নাসির উদ্দিনকে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ফিদেমাস্টার নাইম হককে, অনত চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারকে, মোহাম্মদ শাকের উল্লাহ অমিত বিক্রম রায়কে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, আবু হুরায়রা সৌরভ গোলাম মোস্তফা ভূঁইয়াকে, স্বর্নাভো চৌধুরী নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ ক্যান্ডিডেটমাস্টার টুটুল ধরকে, ফয়সাল হোসেন আফনান জারিফ হককে, ফিরোজ আহমেদ ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে, তাশরিক সায়হান শান মো. শরীফুজ্জামানকে, যদুনাথ বিশ্বাস তানভীর আলমকে, মো. রতন আলী মো. ইফতেখার আলমকে, শেখ রাশেদুল হাসান মো. সুলতানকে, হামিদুল হক সিয়াম চৌধুরীকে, আসাদুজ্জামান আহাদ মো. সুলতান বায়েজিদ আমিনকে এবং মো. ফয়জুল ইসলাম সুদীপ কান্তি দে-কে পরাজিত করেন।
ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিলের সাথে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে, রায়ান রশিদ মু্গ্ধ নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদের সাথে এবং এমএম জহিরুল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী সাথে ড্র করেন।
আগামীকাল ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩-৩০টায় অষ্টম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
