কাজাখস্তানে সাফায়েতের জয় দিয়ে শুরু

কাজাখস্তানের আলমাতি শহরে আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এ আসরে বাংলাদেশের পাঁচ খুদে দাবাড়ু অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের খেলায় ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে বাংলাদেশের সাফায়েত কিবরিয়া আজান জয় পেয়েছেন। তিনি স্বাগতিক কাজাখস্তানের সেরিক বাকাসিলকে পরাজিত করেন।

এদিকে ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান আর্জেন্টিনার শেভেইদি ফাউস্তর সঙ্গে ড্র করেছেন।

অপরদিকে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার মঙ্গোলিয়ার সেনডের বাটসেনজেলের কাছে, বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি কিরগিজিস্তানের পোলিয়াক মার্গারিটার কাছে এবং ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ সিঙ্গাপুরের তাই ক্যামেরুনের কাছে পরাজিত হয়েছেন।