জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ৪৯তম আসরের উদ্বোধনী দিনেই আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ গতবারের চ্যাম্পিয়ন বাংলাদশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করে চমক দেখিয়েছেন।
তবে গতবারের রানারআপ বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়ে শুভ সূচনা করেছেন।
বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ নিজ দলের আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনকে, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে এবং সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ অনত চৌধুরীকে পরাজিত করেন।
আগামীকাল ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল বেলা ৩-৩০টায় একই স্থানে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও নিজ দলের ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, অনত চৌধুরী ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও মোহাম্মদ শাকের উল্লাহ এক অপরের সঙ্গে মোকাবেলা করবেন।
