জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ৪৯তম আসরে টানা দুই জয় নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ শীর্ষে রয়েছেন।
শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে এবং ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে পরাজিত করেন।
এদিকে গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে হারিয়েছেন।
তবে কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন এবং ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও অনত চৌধুরী পরস্পরের সঙ্গে ড্র করেন।
আগামীকাল ২০ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩-৩০টায় একই স্থানে তৃতীয় রাউন্ডে মোহাম্মদ শাকের উল্লাহ ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের এবং ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও অনত চৌধুরী এক অপরের সঙ্গে মোকাবেলা করবেন।
