ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে আজ ২০ সেপ্টেম্বর শনিবার কাজাখস্তানের আলমাতি শহরে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার স্বাগতিক কাজাখস্তানের বেরতেবিয়েভা সাইদাকে এবং ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ফিলিপাইনের বস্টল তাদিয়াসকে পরাজিত করেন।
এদিকে ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে বাংলাদেশের সাফায়েত কিবরিয়া মালয়েশিয়ার চৌ উইয়ি চেনের কাছে, ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান মঙ্গোলিয়ার তেনুন সিসুরেনের কাছে এবং অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি কাজাখস্তানের নিশানবেক মাদিনার কাছে পরাজিত হয়েছেন।
