বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে ৩.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে ৩ পয়েন্ট সংগ্রহ করে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশে নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
অপরদিকে ২.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ।
আজ ২১ সেপ্টেম্বর রোববার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ারের অডিটোরিয়ামে চতুর্থ রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সাথে ড্র করেছেন।
তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফকে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনকে অনত চৌধুরী ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে এবং ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহকে পরাজিত করেন।
আগামীকাল ২২ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩-৩০টায় একই ভেন্যুকত পঞ্চম রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদের সাথে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল মোহাম্মদ শাকের উল্লাহর সাথে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়ের সাথে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সাথে ও অনত চৌধুরী ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে খেলবেন।
