ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে আজ ২১ সেপ্টেম্বর রোববার কাজাখস্তানে ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ আজারবাইজানের বাবাসোয় কানানকে, ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান দক্ষিণ কোরিয়ার সিওল ইয়াংজুনকে পরাজিত করেছেন।
তবে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার কাজাকস্তানের কাজবেককিজি ফাতিমার সাথে, ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া চাইনিজ তাইপের চেনপিন-জুয়ের সাথে ও বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি রওদা গালিব আলাফেফির সাথে খেলছেন। খেলা তিনটি চলছিল।
