আবারো এককভাবে শীর্ষে নিয়াজ

বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জাতীয় দাবার পয়েন্ট টেবিলে আবারো এককভাবে শীর্ষে উঠে এসেছেন। ৫ ম্যাচে ৪.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন।

এদিকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

অপরদিকে ৩.৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তৃতীয় স্থানে রয়েছেন।

তবে ৩ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশে নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম চতুর্থ স্থানে এবং বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ২.৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন।

আজ ২২ সেপ্টেম্বর সোমবার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে পঞ্চম রাউন্ডে সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার আবু হানিফ আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়কে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার খন্দকার ইসলাম অনত চৌধুরীকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন। এছাড়া ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে, কক্সবাজার জেলার মোহাম্মদ শাকেরউল্লাহ আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে এবং বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।

আগামীকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩-৩০টায় একই ভেন্যুতে ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ অনত চৌধুরীর সাথে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদেমাস্টার মো. শরীফ হোসেনের সাথে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফের সাথে, মোহাম্মদ শাকের উল্লাহ ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে খেলবেন।