কাজাখস্তানে জয় পেয়েছেন সাফায়েত-ওয়ারিসা-আজান

ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডে কাজাখস্তানের আলমাতি শহরে ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া ফ্রান্সের ক্যান্ডিডেটমাস্টার নিকোট ভ্যালেটিনকে, বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার কিরগিজিস্তানের বাকতিবেক কিজি আলিকাকে এবং ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ অস্ট্রেলিয়ার বারিতরবেকভ আইদানকে পরাজিত করেন।

তবে বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা হাঙ্গেরির মেদভেগি মারিয়ার সাথে ড্র করেন।

কিন্তু ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান স্বাগতিক কাজাখস্তানের খাতি তাইলানের কাছে হেরে যান।

উল্লেখ্য ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপে চার ম্যাচ শেষে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ও আজান মাহমুদ ৩ পয়েন্ট করে, সাফায়েত কিবরিয়া আজান ২.৫ পয়েন্ট, ফারসাত হোসেন আয়ান ১.৫ পয়েন্ট ও সিদরাতুল মুনতাহা আধা পয়েন্ট পেয়েছেন।