জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ৪৯তম আসরের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
তবে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
এদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তৃতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে ৩.৫ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশে নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় চতুর্থ স্থানে এবং ৩ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ অনত চৌধুরীকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার আবু হানিফকে এবং তাহসিন তাজওয়ার জিয়া মোহাম্মদ শাকেরউল্লাহকে পরাজিত করেন। এছাড়া ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিরমাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন।
আগামীকাল ২৪ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩-৩০টায় একই স্থানে সপ্তম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদের সাথে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সাথে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়ের সাথে, অনত চৌধুরী আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে এবং ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সাথে খেলবেন।
