পঞ্চম রাউন্ডে সতীর্থদের হার দেখলেন ওয়ারিসা

কাজাখস্তানের আলমাতি শহরে ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার চিনের ইয়াং ইয়ানইউকুয়িং এর সাথে ড্র করেছেন।

কিন্তু ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া আজান স্লোভেনিয়ার ক্রসটিক ডেভিডের কাছে, ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ আর্মেনিয়ার ভারদানইয়ান মানভেলের কাছে, ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান জার্মানীর আলিওসি আরিয়ানের কাছে এবং বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি চাইনজ তাইপের লিউ লিলিয়ান ইয়ি-নিংয়ের হেরে পরাজিত হয়েছেন।

উল্লেখ্য ৫ ম্যাচে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ৩.৫ পয়েন্ট, আজান মাহমুদ ৩ পয়েন্ট, সাফায়েত কিবরিয়া ২.৫ পয়েন্ট, ফারসাত হোসেন আয়ান ১.৫ পয়েন্ট ও সিদরাতুল মুনতাহা ০.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।