ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপে আজান মাহমুদ ও ফারসাত হোসেন আয়ান জয় পেয়েছে। কাজাখস্তানের আলমাতি শহরে আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার সপ্তম রাউন্ডে ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান স্বাগতিক কাজাখস্তানের সাবিতখান বাতিরকে এবং ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান মন্টিনিগ্রোর রেদোভিক রেলিয়াকে পরাজিত করেছেন।
তবে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার আজারবাইজানের আহমেলি মেহরিবানের সাথে, ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া রাশিয়ার ফিসের তিমিফেইয়ের সাথে এবং বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা সাইপ্রাসের চাইনজ জুপানোভা ওচিরোভা ভারভারার সাথে ড্র করেন।
উল্লেখ্য ৭ ম্যাচে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ৫ পয়েন্ট, আজান মাহমুদ ৪.৫ পয়েন্ট, সাফায়েত কিবরিয়া ৪ পয়েন্ট, ফারসাত হোসেন আয়ান ২.৫ পয়েন্ট ও সিদরাতুল মুনতাহা ১.৫ পয়েন্ট অর্জন করেছেন।
