৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
তবে ৬ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশে নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।
এদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় স্থানে অবস্থান করছেন।
অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস চতুর্থ এবং ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন।
শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে আজ ২৭সেপ্টেম্বর শনিবার নবম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও অনত চৌধুরী পরস্পরের সঙ্গে ড্র করেন।
তবে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে পরাজিত করেন।
আগামীকাল ২৮ সেপ্টেম্বর রোববার বিকেল ৩-৩০টায় একই স্থানে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ বনাম আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় বনাম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন বনাম ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, মোহাম্মদ শাকের উল্লাহ বনাম অনত চৌধুরী, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস বনাম ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বনাম ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বনাম ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ মোকাবেলা করবেন।
