জাতীয় দাবা প্রতিযোগিতার ৪৯তম আসরের অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
কিন্তু ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।
এদিকে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশে নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম যুগ্মভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৪ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পঞ্চম অবস্থানে রয়েছেন।
একদিন বিরতির পর আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে অষ্টম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে পরাজিত করেন।
তবে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও অনত চৌধুরী এবং আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার একে অপরের সাথে ড্র করেন।
আগামীকাল ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩-৩০টায় একই স্থানে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও মোহাম্মদ শাকের উল্লাহ, অনত চৌধুরী ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পরস্পরের সাথে মোকাবেলা করবেন।
