কাজাখস্তানে জয় পেলেন মুনতাহা

কাজাখস্তানের আলমাতি শহরে ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে আজ ২৮ সেপ্টেম্বর শনিবার বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা কেনিয়ার পরান কাভিনদি মাইরিয়ামকে পরাজিত করেন।

এদিকে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার আজারবাইজানের আহমেলি মেহরিবানের সাথে ড্র করেন।

অপরদিকে ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ কাজাকস্তানের বাখিতজান আবিলমনসুরের কাছে, ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া কাজাকস্তানের ক্যান্ডিডেটমাস্টার প্রিমবেটভনুরাসসিলের কাছে এবং ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান দক্ষিণ আফ্রিকার সস্ট্রেন মেসন জেসসির কাছে হেরে যান।

উল্লেখ্য ৮ ম্যাচে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ৫.৫ পয়েন্ট, আজান মাহমুদ ৪.৫ পয়েন্ট, সাফায়েত কিবরিয়া ৪ পয়েন্ট, ফারসাত হোসেন আয়ান ও সিদরাতুল মুনতাহা ২.৫ পয়েন্ট করে অর্জন করেছেন।