বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১০ ম্যাচে ৮.৫ পয়েন্ট পেয়ে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন।
তবে ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এককভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৬ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন।
এছাড়া ৫ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম।
আজ ২৮ সেপ্টেম্বর রোববার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে দশম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় এবং আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম পরস্পরের সঙ্গে ড্র করেছেন।
এদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার আবু হানিফকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে পরাজিত করেন।কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ অনত চৌধুরীকে পরাজিত করেন।
আগামীকাল ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩-৩০টায় একই স্থানে ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও মোহাম্মদ শাকের উল্লাহ, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন এবং আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় মোকাবেলা করবেন।
