কাজাখস্তানের আলমাতি শহরে ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ-২০২৫ শেষে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ১১ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ১১৫ জনের মধ্যে ৪২তম স্থান পেয়েছে।
ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ১১ খেলায় ৫.৫ পয়েন্টে পেয়ে ১৫০ জনের মধ্যে ৭১তম হয়েছেন।
ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া ১১ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ১৭৫ জনের মধ্যে ৭১তম হয়েছেন।
বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা ১১ খেলায় ৪.৫ পয়েন্ট পেয়ে ১২৩ জনের মধ্যে ৯৮তম হয়েছেন।
ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন ১১ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ১৮৫ জনের মধ্যে ১৫৪তম হয়েছেন।
আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার একাদশ বা শেষ রাউন্ডে সাফায়েত কিবরিয়া কিরগিজস্তানের ইসমাইলভ আবু বকরের সাথে ও বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা সংযুক্ত আরব আমিরাতের মারিয়ম খলিফা আলকুবাইসির সাথে ড্র করেন। বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার স্বাগতিক কাজাখস্তানের জিয়াদিন মালিকার কাছে, ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ভিয়েতনামের ভু থান আনের কাছে, ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান কাজাখস্তানের মাকসুত এরকেবুলানের কাছে হেরে যান।
তবে ওপেন বালক অনূর্ধ্ব-১০ গ্রুপে ৯.৫ পয়েন্ট পেয়ে কাজাখস্তানের আদিলবেগ আদিনুর, বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে ৯ পয়েন্ট পেয়ে ভারতের এএস সারভানিকা, ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ৯ পয়েন্ট পেয়ে চীনের ইউয়ান সুনজি, ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে কাজাখস্তানের ক্যান্ডিডেটমাস্টার কুয়ানডিকুলি ডেনিস এবং বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে মার্কিন যুক্তরাস্ট্রের ওয়াং লেসি চ্যাম্পিয়ন হয়েছেন।
উল্লেখ্য বিশ্বের ৮৭ টি দেশের সাত শতাধিক বালক ও বালিকা এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।
