দ্বিতীয় বিভাগ লিগে ৭ ক্লাব শীর্ষে

দ্বিতীয় বিভাগ দাবা লিগের দ্বিতীয় রাউন্ড শেষে ৭টি ক্লাব পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে। ক্লাবগুলো হচ্ছে পন পাওয়ার চেস ক্লাব, চেকমেট, রাজপাড়া চেস ক্লাব, পাইওনিয়র চেস ক্লাব, মোল্লা চেস ক্লাব, পিন চেস পাওয়ার ও ইপসা চেস।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে পন পাওয়ার চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে সাজ্জাদ কিশোর গ্রুপকে, চেকমেট ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ চেস এরিনাকে, রাজপাড়া চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে মন্ডল স্পোর্টিং ক্লাবকে, পাইওনিয়র চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে হবিগঞ্জ আসাদ চেস ক্লাবকে, মোল্লা চেস ক্লাব ২.৫-২.৫ গেম পয়েন্টে দাবাড়ু স্পন্দন চেস ক্লাবকে, পিন চেস পাওয়ার ২.৫-১৫ গেম পয়েন্টে বাংলাদেশ বয়েজ চেস ক্লাবকে ও ইপসা চেস ২.৫-১৫ গেম পয়েন্টে মুন্সিগঞ্জ চেস ক্লাবকে পরাজিত করে।

আগামীকাল ১ অক্টোবর বুধবার সকাল ১০টায় একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।