দাবায় রাশিয়ান কোচ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ দাবা ফেডারেশন অবশেষে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের জন্য রাশিয়া থেকে কোচ এনেছে। এই রাশিয়ান কোচের নাম পিটার কিরিয়াকভ।

ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় দেশের দুই আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিবেন। তাদের অংশগ্রহণ এবং দেশের শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের জন্য রাশিয়ান এ কোচ অক্টোবর ও নভেম্বর দুই মাস ব্যাপী বিশেষ দাবা প্রশিক্ষণ দেবেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের চার আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মনন রেজা নীড়, মো. মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, মোহাম্মদ শাকের উল্লাহ, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, অনত চৌধুরী, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদেমাস্টার নাইম হক এবং শীর্ষ পর্যায়ের নারী খেলোয়াড়রা অংশ নেবেন।