বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪২তম জাতীয় (ওপেন ও বালিকা) দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ আজ ৭ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
অনূর্ধ্ব-২০ বয়সভিক্তিক এ আসরে। ওপেন বিভাগ ১৭টি জেলার ৭৬ জন এবং বালিকা বিভাগে ১০টি জেলার ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
ওপেন বিভাগে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মোহাম্মদ শাকের উল্লাহ, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, স্বর্নাভো চৌধুরী, রায়ান রশিদ মুগ্ধ, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র, ঐতিজ্য বড়ুয়া, রাদমিম রাহা রাজয়া, সিয়াম চৌধুরী, মুহতাদি তাজওয়ার নাশিদ, আজরাফ আনান, আবরাব রিয়াজুল আহনাফ মোহাম্মদ ও সাফোয়েত কিবরিয়া আজানসহ ৩৪ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন।
এদিকে বালিকা বিভাগে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার, জিন্নাত আক্তারসহ ১৫ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয় পেয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে আটদিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপ উভয় বিভাগের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছেন
আগামীকাল ৮ অক্টোবর বুধবার বিকেল ৩-৩০টায় উভয় ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শুরু হবে।
