কাজাখস্তানের বিশেষ দাবা অলিম্পিয়াড ১৯ অক্টোবর শুরু

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দ্বিতীয় দাবা অলিম্পিয়াড আগামী ১৯ অক্টোবর থেকে কাজাখস্তানের আস্তানায় শুরু হতে যাচ্ছে। ৩৪টি দলের অংশগ্রহণে যা ২৬ অক্টোবর শেষ হবে।

এ অলিম্পিয়াড বিশ্বজুড়ে ৩৪টি দলকে একত্রিত করবে। যাদের মধ্যে দৃষ্টি, শ্রবণ এবং শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় থাকবে। প্রতিটি দলে চারজন খেলোয়াড় (প্রতিটি লিঙ্গ থেকে কমপক্ষে একজন), একজন অধিনায়ক/সংরক্ষিত খেলোয়াড় এবং একজন সঙ্গী থাকবে।

প্রতিযোগিতাটি আস্তানার প্যারালিম্পিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যা অংশগ্রহণকারীদের চাহিদা পূরণের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

আসন্ন এ অলিম্পিয়াডে বাংলাদেশ থেকেও একটি দল অংশগ্রহণ করবে।