বাংলাদেশ জাতীয় দলের খন্ডকালীন কোচ রাশিয়ার গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভের সঙ্গে সাইমালটেনিয়াস চেস টুর্নামেন্টে ঢাকা চেস একাডেমির ছাত্র সায়ান মেহরাব জয় পেয়েছেন। গ্র্যান্ডমাস্টার কিরিয়াকভকে পরাজিত করে সায়ান চাঞ্চল্য সৃষ্টি করেন।
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু এবং সাফায়েত কিবরিয়া আজান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভকে হারাতে না পারলেও রুখে দিয়েছেন। তার বিপক্ষে ড্র করতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য আজ ১৭ অক্টোবর শুক্রবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সাইমালটেনিয়াস দাবা প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ অনূর্ধ্ব-১৪ বছর বয়সী ২৬ জন বালক ও বালিকা দাবাড়ুর বিপক্ষে একযোগে অংশ নেন।
