জাতীয় নারী দাবার নম্বর ড্র ১৯ অক্টোবর

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের ৪৩তম আসরের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নম্বর ড্র এবং টেকনিক্যাল মিটিং আগামীকাল ১৯ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এ বছর চূড়ান্ত পর্বে ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। তারা হলেন গতবারের চ্যাম্পিয়ন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, জান্নাতুল প্রীতি, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস।

আগামীকাল ২০ অক্টোবর সোমবার বিকেল ৩-৩০ টা থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলা শুরু হবে।

জাতীয় নারী দাবার চূড়ান্ত পর্বের খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের নম্বর ড্র এবং টেকনিক্যাল মিটিংয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।