জাতীয় নারী দাবা সোমবার শুরু

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের ৪৩তম আসরের চূড়ান্ত পর্বের খেলা আগামীকাল ২০ অক্টোবর সোমবার থেকে বোর্ডে গড়াচ্ছে। গতকাল ১৯ অক্টোবর রোববার টেকনিক্যাল মিটিং ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের নম্বর ড্র শেষে সিডেড নম্বর নিধারিত হয়েছে।

নম্বর ড্র অনুযায়ী তারা হলেন: ১. বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, ২. বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, ৩. বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, ৪. নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, ৫. কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, ৬. বাংলাদেশ আনসারের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, ৭. বরিশালের জান্নাতুল প্রীতি, ৮. বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, ৯. বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, ১০. গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ১১. মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা এবং ১২. বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ।

উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১২ জন খেলোয়াড় এবারের জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সোমবার বিকেল ৩.৩০ টায় প্রথম রাউন্ডে নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা ও নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম এবং নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস ও জান্নাতুল প্রীতি পরস্পরের সাথে খেলবেন।